ঢাকা | বঙ্গাব্দ

মেলান্দহে রিপন"নামে একজনকে পিটিয়ে হত্যা" পুলিশ বলছে চুরির অভিযোগে গণপিটুনি

  • আপলোড তারিখঃ 07-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 48047 জন
মেলান্দহে রিপন"নামে একজনকে পিটিয়ে হত্যা" পুলিশ বলছে চুরির অভিযোগে গণপিটুনি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


নূর মোহাম্মদ



জামালপুরের মেলান্দহে রিপন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের বাদে পলাশতলা গ্রামে কছর মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে জনসম্মুখে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা জানান,যদিও ছেলেটি এর আগে আরো ঘটনা ঘটিয়েছে তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।



নিহত রিপনের মা ফজিলা বেগম অভিযোগ করে বলেন,কছর উদ্দিন মন্ডলের চার ছেলে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। এ সময় তারা কছর উদ্দিন মন্ডলের ছেলে মাওলানা, দেলোয়ার, বুরহান, আরজু এবং মাওলানার ছেলে হালিমসহ কয়েকজনের নাম উল্লেখ করেন।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,গণপিটুনিতে রিপন নামে একজন নিহত হয়েছে। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রকাশ্যে এভাবে হত্যা হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?